Recents in Beach

ব্রেকিং নিউজ

মালয়েশিয়ায় ভয়াবহ মানবপাচার: কুয়ালালামপুরে ১০ বাংলাদেশি নারীসহ ১৪ জন উদ্ধার | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: মালয়েশিয়ার কুয়ালালামপুরে মানবপাচার ও পতিতাবৃত্তির বিরুদ্ধে পরিচালিত ‘অপ প্যান্টাস’ অভিযানে জোরপূর্বক যৌন কাজে নিযুক্ত ১৪ জন নারীকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। উদ্ধার নারীদের মধ্যে ১০ জনই বাংলাদেশি। বাকি তিনজন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ান নাগরিক।

জেআইএম পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি জানান, ৯ জুলাই দুপুরে অভিযানটি পরিচালিত হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন বাংলাদেশি নারী জানান, তার প্রেমিক সম্পর্ক ভেঙে তাকে বিক্রি করে দেয় এবং দেহব্যবসায় বাধ্য করে।

অভিযানে ভবনের তিন তত্ত্বাবধায়কসহ ১৬ জন পুরুষ আটক হন, যাদের মধ্যে নেপালি, বাংলাদেশি ও মিয়ানমার নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, দিনভর সক্রিয় এই পতিতালয় মূলত পথচারীদের লক্ষ্য করেই পরিচালিত হতো।

Post a Comment

0 Comments