Recents in Beach

ব্রেকিং নিউজ

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন আনু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ (রবিবার) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. এ হামিদ এই রায় ঘোষণা করেন। দণ্ড ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আনু যশোরের কতোয়ালী থানার ডাকাতিয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশরা এলাকায় বসবাস করতেন। ঘটনার দিন ২০১২ সালের ১ সেপ্টেম্বর রাতে নিজ ঘরে মেয়েকে ধর্ষণ করে সে। মেয়ের চিৎকারে মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে আনোয়ার পালিয়ে যায়।

মেয়েটির মা বাদি হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই দণ্ডাদেশ দেন।

Post a Comment

0 Comments