ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

এসএসসিতে বাঁশখালীর সন্তানের গৌরবোজ্জ্বল সাফল্য, তাজউ দ্দীন পুত্র এবাদুল্লাহ মোর্শেদ নাঈমের গোল্ডেন জিপিএ ৫ অর্জন | Coxsbazar Bulletin

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এবারের এসএসসি ২০২৫ পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে বাঁশখালীর কৃতি শিক্ষার্থী এবাদুল্লাহ মোর্শেদ নাঈম। তার মোট প্রাপ্ত নম্বর ১২২৬।

নাঈম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গরা হাজীর বাড়ির সন্তান। তিনি বিশিষ্ট ব্যবসায়ী মো. তাজ উদ্দীন ও মোর্শেদা আক্তার মুক্তা দম্পতির একমাত্র পুত্র।

এছাড়াও তিনি হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ হাসান নুর চৌধুরীর বড় ভাই আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিসের নাতি।

নিজ এলাকার, পরিবার এবং স্কুলের সম্মান বয়ে আনা এই শিক্ষার্থী সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেছে তার ভবিষ্যৎ পথচলার জন্য।

> বাঁশখালীর মাটিতে জন্ম নিয়ে যেভাবে দেশের সেরা শিক্ষার্থীদের কাতারে উঠে এসেছে নাঈম, তা সত্যিই অনুপ্রেরণার।

তরুণ প্রজন্মের এমন অর্জনেই বদলে যাবে আগামী বাংলাদেশ।

0 Comments