Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার, রহস্য ঘেরা মৃত্যু | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়ায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টার দিকে উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার শ্মশান থেকে উদ্ধার করা হয় সুমন বড়ুয়া (২৯) নামের এই রাজমিস্ত্রীর লাশ।

নিহত সুমন বড়ুয়া স্থানীয় সচিন্দ্র বড়ুয়ার ছেলে। তার মা জানান, সুমন সকালে শ্মশানের নির্মাণকাজে যান, তবে দুপুরে আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পরও খোঁজ না পেয়ে খুঁজতে বের হলে শ্মশানে উপুড় হয়ে থাকা লাশ দেখতে পান স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, লাশের মুখে কামড়ের দাগ ও জিভ কামড়ানো ছিল, তবে আঘাতের অন্য কোনো চিহ্ন নেই। একজন সহকর্মী রাজমিস্ত্রী মোস্তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Post a Comment

0 Comments