অধ্যাপক আজিজুর রহমানের পিতার ইন্তেকালে জেলা শ্রমিকদলের শোক | Coxsbazar Bulletin
July 14, 2025
প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অধ্যাপক আজিজুর রহমানের পিতা জনাব আলহাজ্ব ফয়েজ আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই শোকাবহ মুহূর্তে কক্সবাজার জেলা শ্রমিকদলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা শ্রমিকদলের সভাপতি, সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
0 Comments