Recents in Beach

ব্রেকিং নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে আজ প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: জুলাই গণ-অভ্যুত্থানের পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে আজ সোমবার দুপুর ২টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হচ্ছে ‘জুলাই উইমেন্স ডে’। আয়োজনের মধ্যে রয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো।

এই অনুষ্ঠানমালা বাস্তবায়নে একযোগে কাজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে “জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা”।

Post a Comment

0 Comments