Recents in Beach

ব্রেকিং নিউজ

বড় পর্দায় সাবিলা নূরের অভিষেক, ঈদে শাকিব খানের সঙ্গে 'তাণ্ডব'–এ মাতালেন দর্শক

সিবি ডেক্স: মডেলিং আর নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার বড় পর্দায় অভিষেক করলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান–এর সঙ্গে জুটি বেঁধে। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তাদের প্রথম চলচ্চিত্র ‘তাণ্ডব’, যা মুক্তির দিনই দেশজুড়ে ১৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

চাঁদরাত থেকেই নিজের অভিষেক চলচ্চিত্র নিয়ে দারুণ নার্ভাস ছিলেন সাবিলা। তবে ঈদের দিন দর্শকদের ভালোবাসা আর ইতিবাচক প্রতিক্রিয়ায় তার সব উদ্বেগ কাটিয়ে গেছে বলে জানান তিনি। সাবিলা বলেন, “আজ (ঈদের দিন) মনে হচ্ছিল পরীক্ষার দিন। তবে দর্শকদের ভালোবাসায় সব চাপ কেটে গেছে। প্রথম সিনেমাতেই শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল।”

সিনেমাটিতে সাবিলার অভিনয় ও শাকিবের সঙ্গে তার রসায়ন ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে। গণমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি খুবই ভাগ্যবতী। এমন একটি দুর্দান্ত অভিষেকের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি।”

রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত–এর মতো গুণী অভিনয়শিল্পীরা।

‘তাণ্ডব’–এর এই শক্তিশালী কাস্ট এবং ঈদ উপলক্ষে মুক্তির ফলে ছবিটি দর্শকপ্রিয়তা পাচ্ছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments