জিয়ারতের সময় উপস্থিত ছিলেন জেডআরএফ পরিচালক ডা. এ এস হায়দার পারভেজ, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ মাহফুজুল হক বাচ্চু, ব্যারিস্টার ইজাজ কবির, প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক আবু জাফর, ডা. সাজিদ ইমতিয়াজসহ শতাধিক সদস্য।
জিয়ারত শেষে ড. মোর্শেদ হাসান খান বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি ঈদের শুভক্ষণে শ্রদ্ধা নিবেদন করেছি। জেডআরএফ একটি অরাজনৈতিক মানবসেবামূলক সংগঠন হিসেবে যেভাবে অতীতে দুর্যোগে মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও তেমন ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) বিভিন্ন সমাজসেবা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন কার্যক্রমে দলমতনির্বিশেষে মানুষের পাশে থাকার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
0 Comments