বিলকিস আক্তার ছিলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিয়ার বাপের বাড়ির মেয়ে এবং রিকশা চালক মো. জাহেদের স্ত্রী। চার মাস আগে পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার আবেদুর রহমান বাড়ির আবু সৈয়দের মেয়ে বিলকিসের সাথে সামাজিকভাবে বিবাহ হয়।
বিলকিসের বাবা আবু সৈয়দ জানান, কোরবানির ঈদে ছাগল কিনে না দেওয়ার কারণে জামাতা জাহেদ তার মেয়েকে কটু কথা বলেন। “আমার মেয়ে এমনিতেই জেদী। কেউ কিছু বললে সহ্য করতে পারে না,” বলেন তিনি।
ঘটনার পর বিলকিসকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বিকেল ২টা ২৪ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী বিন কাসিম বলেন, “মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
0 Comments