স্থানীয় সূত্রে জানা যায়, পাঠানপাড়ার রাইডিং জোনে 'এরাবিয়ান ফুচকা হাউজ'-এ ফুচকা খাওয়ার পর কোট্টাপাড়া এলাকার রাব্বী নামের এক যুবক টিস্যু চেয়ে পাননি। দোকানদার মজিবুর পাঠান টিস্যু না থাকায় জানালে শুরু হয় কথাকাটাকাটি, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। বিষয়টি ছড়িয়ে পড়লে কোট্টাপাড়া ও পাঠানপাড়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার সময় প্রায় দুই ঘণ্টা সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় দেড় ঘণ্টা অভিযান চালায়।
সরাইল থানার ওসি রফিকুল হাসান জানান, তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা নির্ধারণ করা না গেলেও তদন্ত চলছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
0 Comments