Recents in Beach

ব্রেকিং নিউজ

শসা চুরিকে কেন্দ্র করে নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫০ এর বেশি

সিবি ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শ্রীঘর গ্রামে শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) ভোরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের এই গ্রামে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুহেল মিয়ার জমি থেকে হৃদয় মিয়া শসা চুরি করে বলে অভিযোগ ওঠে। হৃদয়কে হাতে-নাতে ধরার পর বিষয়টি তার পরিবারকে জানানো হলে তারা ক্ষমা চায়। কিন্তু সেই ক্ষমা চাওয়াকে অপমানজনক বলে ক্ষোভে ফেটে পড়েন হৃদয়ের পক্ষের মাতব্বর মীর্জা আলী, যিনি বিষয়টি "দেখে নেওয়ার" হুমকি দেন।

পরে উভয় পক্ষ রাতে মাতব্বরদের নিয়ে মিটিং শেষে মঙ্গলবার ভোর ৫টায় দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জনের বেশি আহত হন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের একাংশকে হবিগঞ্জের হাসপাতালে এবং অন্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ এনেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি খায়রুল আলম জানান, সংঘর্ষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে।

বর্তমানে শ্রীঘর গ্রামে পুনরায় সংঘর্ষের আশঙ্কা থাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Post a Comment

0 Comments