Recents in Beach

ব্রেকিং নিউজ

জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো মুবিনের পাশে তারেক রহমান, উন্নত চিকিৎসার আশ্বাস

সিবি ডেক্স: সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টি হারাতে বসা কিশোর মুবিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মুবিন পেশায় একজন কম্পিউটার অপারেটর এবং তার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত ১৮ জুলাই ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন তিনি।

গুলিটি তার বাম চোখ দিয়ে ঢুকে ডান চোখের পাশে বের হয়ে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে ভিশন আই হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু উন্নত চিকিৎসার অভাবে তিনি এখন স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন। সরকারিভাবে কোনো সহায়তা না পেয়ে মুবিন ও তার মা বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন।

বিষয়টি নজরে এলে সোমবার তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম মুবিনের বাড়ি, শরীয়তপুরের ডামুড্যার শিধলকুড়া ইউনিয়নে যান। তিনি মুবিনকে তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “জুলাই আন্দোলনে আহতদের প্রতি সরকারের অবহেলা অত্যন্ত দুঃখজনক। যেসব স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছিল, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নকে চক্রান্ত করে ধ্বংস করা হচ্ছে।” তিনি সরকারের নির্বাচন আয়োজন প্রসঙ্গে বলেন, “ডিসেম্বরের পরিবর্তে এপ্রিল মাসে নির্বাচন আয়োজন পরিকল্পিত ষড়যন্ত্র। সরকার যদি শুভবুদ্ধির পরিচয় দেয়, তাহলে ডিসেম্বরে নির্বাচন দিন ঘোষণা করা উচিত।”

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন এবং মুবিনের পাশে থাকার ঘোষণা দেন।

Post a Comment

0 Comments