প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্বৃত্তরা রাস্তার পাশে লুকিয়ে থেকে বহরের ওপর হঠাৎ ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বহরে থাকা মো. সাহেদ নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। ঘটনার সময় মোটরসাইকেলে ছিলেন সাহেদ, হাসান ও সোহেল। সাহেদ পেছনে বসায় তিনি সবচেয়ে বেশি আঘাত পান।
এনসিপির হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজা জানান, এই হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকার আশঙ্কা রয়েছে। এনসিপি নেতা হান্নান মাসউদ বলেন, “আমাদের উন্নয়নমূলক কাজ ও রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দ্রুত বিচার চাই।”
তবে হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা জানান, এখন পর্যন্ত তাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
হামলার ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
0 Comments