Recents in Beach

ব্রেকিং নিউজ

শহীদ নাহিদের কবর জিয়ারত করলেন নাসির গ্রুপের মহাব্যবস্থাপক সাইমুল আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: নাসির গ্রুপের মহাব্যবস্থাপক, রামু সমিতি ঢাকা এর গূরুত্বপূর্ণ সদস্য এবং রামুর কীর্তিমান সন্তান সাইমুল আলম চৌধুরী (৯ জুন) সোমবার ঢাকা থেকে কক্সবাজারে আগমন করেন। বিকালে রামু পৌঁছে আসরের নামাজ আদায়ের পর তিনি শহীদ শিহাব কবির নাহিদ এর কবর জিয়ারত করেন।

জিয়ারতের সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কবরের পাশে একটি বৃক্ষ চারা রোপণ করেন তিনি, যেন এই বৃক্ষ রহমতের প্রতীক হয়ে দাঁড়ায়। এ সময় তার সঙ্গে ছিলেন শহীদের পিতা, কক্সবাজার পিটিআই-এর সাবেক সুপার এবং শিক্ষা উন্নয়ন প্রোগ্রামের কনসালটেন্ট মোঃ নাসির উদ্দিন।

সাইমুল আলম চৌধুরী বলেন, “আমি এসেছি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে, যেন মরহুমের শহীদি আত্মাকে কবুল করা হয়। তাঁর শাহাদাতকে মর্যাদার সঙ্গে মঞ্জুর করেন। আমি এসেছি শহীদি পরিবারের সদস্যদের বেদনায় সংহতি জানাতে। নাহিদের মা-বাবা ও বোনদের শোক আমাদের সকলের। এ শোক সইবার তৌফিক যেন আল্লাহ প্রত্যেককে দান করেন।”

তিনি আরও বলেন, “সব শেষে নাহিদের নির্বিচার ও নিষ্ঠুর হত্যাকারী এবং দোসরদের কঠিন শাস্তির আর্জি পেশ করছি সর্বশক্তিমান আল্লাহ পাকের আদালতে।”

নাহিদের প্রতি এমন সহমর্মিতা, মানবিকতা ও প্রতিবাদী অবস্থান উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

Post a Comment

0 Comments