শনিবার (৭ জুন) গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাইয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তাদের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, গত মাসে সীমান্তে কড়াকড়ি থাকা সত্ত্বেও কিছু ঘুষের বিনিময়ে মানবপাচারকারীরা তাদের অবৈধভাবে ভারতে নিয়ে আসে। এরপর চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের মুম্বাই এনে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
পুলিশ জানায়, পাচারকারী চক্রের সদস্যরা একটি বাংলাদেশি নারীকে আধার কার্ড করে দেওয়ার প্রক্রিয়ায়ও জড়িত ছিল। এতে করে তারা বাংলাদেশি নারীদের আইনি জটিলতা এড়িয়ে মুম্বাইয়ে স্থায়ীভাবে আটকে রাখার চেষ্টা করছিল।
এই চক্রটি আগেও মানবপাচারে জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের ধরতে ভারতের বিভিন্ন স্থানে অভিযান চলছে।
0 Comments