Recents in Beach

ব্রেকিং নিউজ

নির্বাচনের পথে অগ্রগতি: ফেব্রুয়ারিতে জাতীয় ভোটে সরকার-বিএনপি সম্মত, পিনাকীর শ্লোগানে আলোড়ন

সিবি ডেক্স: লন্ডনে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত বৈঠকের পর বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থায় আশার আলো দেখছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠক শেষে সরকার ও বিএনপি প্রাথমিকভাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সম্মত হয়েছে।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘জুলাই সনদ’, নির্বাচনপূর্ব সংস্কার এবং বিচারসংক্রান্ত কার্যক্রম ফেব্রুয়ারির আগেই সম্পন্ন করার লক্ষ্যে উভয় পক্ষ কাজ করবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি দেশের গণতন্ত্রপন্থী জনগণের জন্য একটি ইতিবাচক বার্তা।

এদিকে, বৈঠকের রেশ ধরে সামাজিক মাধ্যমে নতুন মাত্রা যোগ করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন:

> “আজকের মিটিং ভালোভাবে করে জাতির আকাশের অহেতুক শংকা দূর করার জন্য এক সময়ের সহযোদ্ধাদের জেসচার অব গুড উইল হিসাবে দুটি শ্লোগান লিখে দিলাম।
এক. গণতন্ত্র ফেরে, ফেব্রুয়ারির ভোরে!
দুই. বিএনপির জয়, ফেব্রুয়ারিতেই হয়!”


এই শ্লোগান দুটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে। রাজনৈতিক মহল মনে করছে, এটি একটি ‘গণতান্ত্রিক উত্তরণে সাহসী বার্তা’, যা তরুণ প্রজন্মের মধ্যেও আশার সঞ্চার করেছে।

ভোটের সময়সূচি নিয়েও ইতিবাচক বার্তা মিলেছে বৈঠক থেকে। রমজানের আগেই নির্বাচন আয়োজনের বিষয়টি এখন বাস্তব সম্মতির দিকেই এগোচ্ছে। রাজনৈতিকভাবে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের এই চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Post a Comment

0 Comments