কক্সবাজারে পর্যটকদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ। শহরের ৮০ শতাংশ হোটেল রুম আগেই বুকড হয়ে গেছে। হিমছড়ি, ইনানী ও মেরিন ড্রাইভসহ গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোয় নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, পর্যটকদের সেবা নিশ্চিতে কাজ করছে সবাই।
সিলেটেও বেড়েছে পর্যটকের ঢল। সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদে সিলেটে অন্তত ৫ লাখ পর্যটক আসতে পারেন। প্রতিদিন বাড়ছে ভিড়, সরগরম হয়ে উঠেছে সব দর্শনীয় স্থান।
রাঙামাটির লেকপাড়ের রিসোর্টগুলোর অবস্থাও একই। বেশিরভাগ রুম আগেই বুকড হয়ে গেছে। পর্যটকদের বরণে প্রস্তুত স্থানীয় জনগণও।
নিরাপত্তা নিশ্চিতে তৎপর ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজারে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস। মোতায়েন রয়েছে অতিরিক্ত টহল দল, মোবাইল টিম এবং সাদা পোশাকের পুলিশ। সাগরস্নানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে লাইফগার্ড দল।
ঈদুল আজহার টানা ছুটিকে ঘিরে প্রকৃতির সান্নিধ্যে ছুটছেন দেশজুড়ে হাজারো পর্যটনপ্রেমী। রাজধানী ঢাকা যখন প্রায় ফাঁকা, তখন কক্সবাজার, সিলেট ও রাঙামাটির মতো জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোয় বইছে উৎসবের আমেজ। হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে ঝুলছে 'নো ভ্যাকেন্সি' সাইন।

0 Comments