Recents in Beach

ব্রেকিং নিউজ

ঈদের জামাতে অংশ নিলেন প্রধান উপদেষ্টা ইউনূস, দেশের মঙ্গল কামনায় দোয়ার আহ্বান

সিবি ডেক্স: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে দেশের মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (০৭ মে) সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে সামনে কাতারে বসে নামাজ আদায় করেন তিনি। খুতবা ও মোনাজাত শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

নামাজ শেষে ড. ইউনূস বলেন, “সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই আজকের এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।” এসময় উপস্থিত জনতা হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান। কেউ কেউ এগিয়ে এসে বলেন, “স্যার, আপনাকে ৫ বছর চাই।”

ঈদের এই প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিভিন্ন দেশের কূটনীতিক, বিচারপতি ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। নামাজ শেষে খুতবা ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রীয় এই মিলনমেলায় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

Post a Comment

0 Comments