শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ত্যাগ হোক সমাজ বদলের এক নতুন উচ্চারণ।”
তিনি আরও উল্লেখ করেন, “পশু কুরবানি আমাদের এক ধর্মীয় দায়িত্ব, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো এক বিশাল মানবিক কর্তব্য। ঈদের আনন্দে যেন কেউ বঞ্চিত না থাকে—এই হোক আমাদের অঙ্গীকার। সাম্য ও সহযোগিতার মাধ্যমে গড়ে উঠুক একটি সুন্দর, উন্নয়নমুখী সমাজ। ঈদ মোবারক।”
আসিফ মাহমুদের এই বার্তা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই মন্তব্য করেছেন, এ ধরনের মানবিক বার্তা এখনকার সময়ে অত্যন্ত সময়োপযোগী এবং অনুকরণীয়।
0 Comments