প্রত্যক্ষদর্শীরা জানান, নানাবিধ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নাঈমকে দেখে ধাওয়া করে আটক করেন ছাত্রদলের সদস্যরা, যাদের মধ্যে ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুমন শরীফ ও স্থানীয় জনতা। স্থানীয়রা জানান, নাঈম টয়লেট ও টিউবওয়েলের অর্থ আত্মসাৎ, জাল স্বাক্ষর ব্যবহার, ও সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মে জড়িত।
ছাত্রদল নেতারা বলেন, "নাঈম আওয়ামী দুর্নীতির প্রতিচ্ছবি। তাঁকে পুলিশে সোপর্দ করে প্রমাণ করেছি, অপরাধী যেই হোক, ছাড় নেই।"
দুমকি থানার ওসি জানান, আটক নাঈম বর্তমানে থানায় রয়েছে এবং অভিযোগ যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নাঈমের বিরুদ্ধে আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের ডিনের স্বাক্ষর জাল করে সরকারি টাকা আত্মসাৎসহ একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
0 Comments