ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ দপ্তর থেকেই তাকে আটক করে নিয়ে যায়। মো. আবুল হাসান ৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের একজন কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা ও আচরণে থানায় অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সংক্ষেপে:
মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে পুলিশ।
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

0 Comments