ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ বীরদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ বীরদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। আজ সকালে রাজধানীর ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার দেয়। শহীদদের স্মরণে বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করে শিখা অনির্বাণে রাখা পরিদর্শন বইয়ে নিজের স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এর আগে শিখা অনির্বাণ চত্বরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। শিখা অনির্বাণে কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী উপস্থিত হন সশস্ত্র বাহিনী বিভাগে। সেখানে তাঁকে স্বাগত জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকবৃন্দ। এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন প্রধানমন্ত্রী। সাতজন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিরা এই অনুষ্ঠানে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা-চক্রে যোগ দেন প্রধানমন্ত্রী। এছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি, সামরিক স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের সূচনা পর্বে ফজর নামাজের পর দেশের শান্তি, কল্যাণ ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন মসজিদের বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষেপে:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ বীরদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন

0 Comments