কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম ইকবাল (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ইকবাল রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নুনাছড়ি গ্রামের আবদুর রশিদের সন্তান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে একটি দ্রুতগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী তামিম ইকবাল সড়কে ছিটকে পড়ে প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম ইকবাল নামের এক ১৭ বছর বয়সি কিশোর নিহত হয়েছেন।


0 Comments