ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

শুরু হচ্ছে ফ্যানাটিক প্রিমিয়ার লিগ সিজন ৫, প্লেয়ার অকশন সম্পন্ন

শুরু হচ্ছে ফ্যানাটিক প্রিমিয়ার লিগ সিজন ৫, প্লেয়ার অকশন সম্পন্ন

ক্রীড়াপ্রেম, পারস্পরিক বন্ধুত্ব এবং ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ফ্যানাটিক স্পোর্টস ক্লাব। ক্লাবটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘এফপিএল-৫’ বা ফ্যানাটিক প্রিমিয়ার লিগ, সিজন-৫। সহকর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ আয়োজন হিসেবে এটি পরিচালিত হচ্ছে। সম্প্রতি ৩০০ ফিটের রিকশা রেস্টুরেন্টে এই টুর্নামেন্টের জমজমাট প্লেয়ার অকশন অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে হেলিও মোবাইল ব্র্যান্ড টাইটেল স্পন্সর হিসেবে এবং এলাহাম এন্টারপ্রাইজ, এডিসন লজিস্টিকস, এডিসন পাওয়ার ও আইডিয়াটেক কো-স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। প্লেয়ার অকশনে চার দলের চারজন মালিকের অংশগ্রহণে মোট ৪৮ জন খেলোয়াড় নিয়ে চারটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গঠন করা হয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে আশিয়ান সিটি মাঠে টুর্নামেন্টটির মূল আসর মাঠে গড়াবে।

সংক্ষেপে:
ফ্যানাটিক স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এফপিএল-৫ এর প্লেয়ার অকশন সম্পন্ন হয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে আশিয়ান সিটি মাঠে শুরু হবে মূল আসর।
শুরু হচ্ছে ফ্যানাটিক প্রিমিয়ার লিগ সিজন ৫, প্লেয়ার অকশন সম্পন্ন

0 Comments