ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ বৃহস্পতিবার তিনি ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত ১১ জুন ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালেও তা গৃহীত না হওয়ায় আজ তিনি সরাসরি পদত্যাগপত্র হস্তান্তর করেন। পদ ছাড়ার পরপরই কোয়েল মল্লিক দিল্লির বাসভবনে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে তার বিজেপিতে যোগদানের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। প্রখ্যাত অভিনেতা রণজিৎ মল্লিকের কন্যা কোয়েল মল্লিককে গত মার্চ মাসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছিলেন। তার সাথে সাবেক পুলিশ কর্মকর্তা রাজীব কুমার, সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামীও সংসদ সদস্য হয়েছিলেন। সম্প্রতি তৃণমূলের আরও তিন সংসদ সদস্য শুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা কমে ৯ জনে দাঁড়িয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের হাত ধরেই এর আগে তৃণমূলের ২০ জন লোকসভা সদস্য এনসিপিআই নামে নতুন দল গঠন করেছেন এবং স্পিকার ওম বিড়লার কাছে পৃথক বসার আবেদন জানিয়েছেন।
তৃণমূলের রাজ্যসভা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড তারকা কোয়েল মল্লিক। পদত্যাগের পরপরই বিজেপি নেতার সঙ্গে তার সাক্ষাৎ নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

0 Comments