আজ বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এদিন ভোর সাড়ে পাঁচটার দিকে এই বৃষ্টি শুরু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা বিভাগের পূর্বাভাসে জানানো হয়েছিল যে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানানো হয়। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে দেওয়া দেশজুড়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বজ্রসহ বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পাশাপাশি তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


0 Comments