ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মিরপুরে স্টুডিও ভাঙচুর ও জমি দখলকে কেন্দ্র করে আলোচনায় আবাসন ব্যবসায়ী নাজিমুদ্দিন

মিরপুরে স্টুডিও ভাঙচুর ও জমি দখলকে কেন্দ্র করে আলোচনায় আবাসন ব্যবসায়ী নাজিমুদ্দিন

রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন আবাসন ব্যবসায়ী মো. নাজিমুদ্দিন ভূঁইয়া ওরফে আরজু। জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এই ব্যক্তির বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে কয়েক বছরে শত শত কোটি টাকার সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। যার বড় একটি অংশ জবরদখলের মাধ্যমে অর্জিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী আমলে অসহায় ও দুস্থ মানুষদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগে শনিবার বিকেলে ঢাকার মাটি কাটায় ৭১ টাওয়ারের পাশে একটি মানববন্ধন করেন ভুক্তভোগী জমির মালিকরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন জমির মালিক নূর আহমদসহ মো. সরোয়ার, মো. আ. হালিম, মো. মোস্তাফিজুর রহমান জুয়েল এবং তাদের পক্ষের আইনজীবী এডভোকেট রেদোয়ান। মানববন্ধন শেষে জমির মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের ক্রয়কৃত জমি পরিদর্শনে গেলে নাজিমুদ্দিনের ক্যাডার বাহিনী তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় প্রশাসনকে পাঠিয়েও জমির মালিকদের হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পাশাপাশি ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে নাজিমুদ্দিনের পক্ষ নিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ তুলে মালিকপক্ষ সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে নাজিমুদ্দিনের রাজনৈতিক পরিচয় নিয়েও বিতর্ক রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি নিজেকে গুলশান আজাদ ইউনিট আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে পরিচয় দিলেও গত বছরের ১৪ নভেম্বর ইউনিটটির সভাপতি হাজি মো. সাহিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে ওই কমিটিতে না থাকার বিষয়টি জানানো হয়েছিল। নিউগিনি প্রোপার্টিজের পাশে ৮ কাঠা জমি জবরদখলের অভিযোগ রয়েছে নাজিমুদ্দিনের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি মামলায় তিনি পূর্বে কারাগারেও ছিলেন।

সংক্ষেপে:
মিরপুরে স্টুডিও ভাঙচুর ও জমি দখলকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন আবাসন ব্যবসায়ী নাজিমুদ্দিন ভূঁইয়া। তার বিরুদ্ধে জবরদখল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী জমির মালিকরা।
মিরপুরে স্টুডিও ভাঙচুর ও জমি দখলকে কেন্দ্র করে আলোচনায় আবাসন ব্যবসায়ী নাজিমুদ্দিন

0 Comments