ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নেতাকর্মীদের শান্ত করতে শেখ হাসিনার ফেরার গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি জামায়াতের

নেতাকর্মীদের শান্ত করতে শেখ হাসিনার ফেরার গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি জামায়াতের

নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার এক বিবৃতিতে দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যেসব অপরাধের কারণে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, তাতে বাস্তবে তার দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজে না ফিরতে চাইলেও তাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। ভারতে অবস্থান করেও তিনি দেশের সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন জামায়াতের এই মুখপাত্র। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণকে বিভ্রান্ত করতে কিংবা দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এসব কৌশল নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতি বরাবরই ফ্যাসিবাদী দাবি করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও দলটির আচরণে কোনো পরিবর্তন আসেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ আওয়ামী লীগকে সহযোগিতা করছে অভিযোগ করে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সরকারকে আরও কঠোর হয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, যা এখনো দেখা যাচ্ছে না।

সংক্ষেপে:
নেতাকর্মীদের সান্ত্বনা দিতেই শেখ হাসিনার দেশে ফেরার গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, অপরাধের কারণে দেশত্যাগী শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।
নেতাকর্মীদের শান্ত করতে শেখ হাসিনার ফেরার গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি জামায়াতের

0 Comments