ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নীলফামারীর কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নীলফামারীর কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নীলফামারীর কিশোরগঞ্জে নানা কর্মসূচি ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত মহিলা আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ এবং ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে উপজেলা শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বিকেলে স্থানীয় স্টেডিয়াম মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিবসটি উপলক্ষে মসজিদগুলোতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। পাশাপাশি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি পালন করা হয়েছে।

সংক্ষেপে:
নীলফামারীর কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
নীলফামারীর কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

0 Comments