অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) আইজিপি আলী হোসেন ফকিরের স্বাক্ষর সংবলিত পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং সিলেট মহানগর পুলিশসহ (এসএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মো. মারেফুল করিমকে ডিএমপিতে বদলির পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে। এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএনে, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে বদলি করা হয়েছে। লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে, খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে এবং পঞ্চগড়ের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে। পাশাপাশি, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে ঢাকায় এসবির সহকারী পুলিশ কমিশনার হিসেবে গত ৩ সেপ্টেম্বরের জারীকৃত বদলি আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে যে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজড বা অবমুক্ত বলে গণ্য হবেন।
পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি করা হয়েছে। আগামী ২৭ অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।


0 Comments