প্রথম আলো ডটকমের আয়োজনে সফলভাবে সম্পন্ন হওয়া নবম অনলাইন আবাসন মেলার ধারাবাহিকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ। আগামী ১০ অক্টোবর শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই আয়োজন চলবে। এতে দেশের শীর্ষ আবাসন ব্যবসায়ী, ডেভেলপার, ইন্ডাস্ট্রি লিডার, আর্কিটেক্ট, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মার্কেটিয়ার ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। আয়োজনের প্রথম পর্বে পাঁচটি সেশন অনুষ্ঠিত হবে। পিভট টু ট্রাস্ট দ্য রিয়েল এস্টেট ওয়ে শীর্ষক প্রথম সেশনের স্পিকার হিসেবে থাকবেন অ্যাচিভ কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল। তিনি গ্রাহকের আস্থা অর্জন এবং ব্যবসাকে দীর্ঘ মেয়াদে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর কৌশল তুলে ধরবেন। রিয়েল এস্টেট ইন ট্রানজিশন চ্যালেঞ্জেস অপরচুনিটিজ অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক দ্বিতীয় সেশনের স্পিকার থাকবেন বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান। তিনি এ খাতের বর্তমান রূপান্তর, নিত্যনতুন চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন। ফিউচার অব রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি বিষয়ে প্রথম প্যানেল ডিসকাশন সঞ্চালনা করবেন এসিআই প্রপার্টিজের পরিচালক তানভীর শাহরিয়ার রিমন। এতে প্যানেলিস্ট হিসেবে থাকবেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান, র্যানকনের ডিভিশনাল ডিরেক্টর অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মাশিদ রহমান, ইস্টার্ন ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহিম এবং আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম। এরপর এআই ইন রিয়েল এস্টেট শীর্ষক বিশেষ ব্রেকআউট সেশনে রিয়েল এস্টেট খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ ও সম্ভাবনা নিয়ে কথা বলবেন বিজনেস স্ট্র্যাটেজিস্ট ও করপোরেট ট্রেইনার মার্ক অনুপম মল্লিক। দিনশেষে দ্য রিয়েল এস্টেট রিসেট পলিসি প্রোগ্রেস অ্যান্ড পসিবিলিটিজ বিষয়ে শেষ সেশনটি সঞ্চালনা করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আমির আহমেদ। প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, নগর–পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, স্পেসজিরো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফয়েজ উল্যাহ, বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানভীরুল হক প্রবাল এবং এবিসি রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর শ্রাবন্তী দত্ত। আয়োজকেরা জানান, আবাসন খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় এবং শক্তিশালী নেটওয়ার্ক তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে সীমিত আসনে এই আয়োজনে অংশ নিতে পারবেন। আয়োজনের দ্বিতীয় পর্বে থাকবে অনলাইন আবাসন মেলার পৃষ্ঠপোষক ও অংশীদারদের নিয়ে সম্মিলন এবং সেরা তিনটি প্রকল্পকে মোস্ট ভিজিটেড প্রজেক্ট হিসেবে বিশেষ সম্মাননা প্রদান।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ১০ অক্টোবর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ। আবাসন খাতের পেশাজীবী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে এই আয়োজনে থাকবে গুরুত্বপূর্ণ কয়েকটি সেশন।


0 Comments