ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

এইচএসসি পরীক্ষায় রেকর্ড সংখ্যক ফেল, সবচেয়ে খারাপ ফল ইংরেজি ও আইসিটিতে

এইচএসসি পরীক্ষায় রেকর্ড সংখ্যক ফেল, সবচেয়ে খারাপ ফল ইংরেজি ও আইসিটিতে

দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে শুধু ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়েই অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী। প্রকাশিত তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর চেয়ে কম পাশের হার সর্বশেষ দেখা গিয়েছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাশের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। বিগত ২১ বছরের মধ্যে এবারই প্রথম পাশের হার এত নিচে নেমেছে। শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারা দেশে একযোগে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি ফলের সারসংক্ষেপ তুলে ধরার পাশাপাশি জানান, ফেল করা শিক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাকে সেই বিষয়গুলোতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করা হবে। এছাড়া এবারের ফলাফলে একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা বোর্ড শীর্ষে ও বরিশাল বোর্ড তলানিতে রয়েছে।

সংক্ষেপে:
প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। ইংরেজ ও আইসিটিতে সর্বোচ্চ ফেলের তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এইচএসসি পরীক্ষায় রেকর্ড সংখ্যক ফেল, সবচেয়ে খারাপ ফল ইংরেজি ও আইসিটিতে

0 Comments