ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিশ্বমঞ্চে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালালেও তাদের সেই অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (১১ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন শেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। স্পিকার জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে কাজ করছে। আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনে বাংলাদেশ বিরল সফলতা অর্জন করেছে উল্লেখ করে তিনি জানান, সম্মেলনে শ্রমিকদের দুর্ভোগ লাঘবের উপায় নিয়ে আরব আমিরাতের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে। পাশাপাশি ফোরাম অব উইমেন এবং ইয়ং পার্লামেন্টের প্রতিনিধিদের সাথেও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংক্ষেপে:
নিষিদ্ধ আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন শেষে দেশে ফিরে বিমানবন্দরে এ কথা জানান তিনি।
আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

0 Comments