দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এবছর পাসের হারের দিক থেকে ছাত্রীদের তুলনায় ছাত্ররা পিছিয়ে থাকলেও জিপিএ ৫ অর্জনের ক্ষেত্রে তারা এগিয়ে রয়েছে। সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিভিন্ন শিক্ষা বোর্ডে মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে, সর্বোচ্চ ফলাফল বা জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্ররা ছাত্রীদের চেয়ে এগিয়ে আছেন। সারা দেশে মোট ২০ হাজার ৩৬৩ জন ছাত্র জিপিএ ৫ অর্জন করেছেন, যেখানে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ৭২১ জন। পরিসংখ্যান অনুযায়ী ছাত্রীদের তুলনায় ৬৪২ জন ছাত্র বেশি জিপিএ ৫ লাভ করেছেন।
প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ ৫ অর্জনে এগিয়ে রয়েছেন ছাত্ররা।


0 Comments