ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর সম্পূর্ণ অসত্য ও বানোয়াট

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর সম্পূর্ণ অসত্য ও বানোয়াট

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে সম্প্রতি যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর পদত্যাগের বিষয়ে যে খবর ছড়ানো হয়েছে তা বানোয়াট। প্রকৃত সত্য হলো, প্রতিমন্ত্রী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করছেন এবং সরকারের উচ্চপর্যায়ের থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির জন্য এই কাল্পনিক তথ্য ছড়াচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে আরও বলা হয়, সম্প্রতি নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচির সময় আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের খবর ছড়ানো সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে প্রেস কর্মকর্তা বলেন, বিভ্রান্তিকর খবর প্রকাশকারী মাধ্যমগুলোকে তা প্রত্যাহার করে সঠিক তথ্য প্রচার করতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংক্ষেপে:
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন তার প্রেস কর্মকর্তা। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর সম্পূর্ণ অসত্য ও বানোয়াট

0 Comments