ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে জুয়েলারি দোকানের ৬৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের মূল পরিকল্পনাকারী গ্রেফতার

রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে জুয়েলারি দোকানের ৬৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের মূল পরিকল্পনাকারী গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় রসমালাইয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে জুয়েলারি দোকানের মালিককে অচেতন করে প্রায় ৬৫ লাখ টাকার স্বর্ণ, রৌপ্য ও নগদ টাকা চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী ও দোকানের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ভোর ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজবাড়ী জেলা পুলিশ সুপারে মীর মনির হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পুলিশ জানায়, পাংশার নারায়ণপুরের দত্ত মার্কেটের দ্বিতীয় তলার ‘নিউ মুসলিম জুয়েলার্স’-এর মালিক শহিদুল ইসলামের দোকান থেকে গত ২৮ সেপ্টেম্বর দুপুর থেকে ২৯ সেপ্টেম্বর সকালের মধ্যে ২০ ভরি স্বর্ণ, ২০০ ভরি রূপা ও নগদ প্রায় ২ লাখ টাকাসহ মোট ৬৫ লাখ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশি তদন্তে বেরিয়ে আসে, পাওনা টাকা তোলার কথা বলে দোকানের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটন ও তার সহযোগী দোকান মালিক শহিদুল ইসলামকে জলিলপাড়ায় লিটনের বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে রসমালাইয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাকে অচেতন করার পর দোকানের চাবি নিয়ে লিটন চুরির ঘটনা ঘটান। চুরির পর চাবিটি শহিদুলের পকেটে রেখে তাকে দত্ত মার্কেট মোড়ে ফেলে পালিয়ে যান তারা। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলামের নেতৃত্বে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যে ৩৩ লাখ ২১ হাজার টাকা মূল্যের ১৫ ভরি ০১.৫৮ আনা স্বর্ণালঙ্কার এবং ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২২০ ভরি রৌপ্যালঙ্কার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংক্ষেপে:
রাজবাড়ীর পাংশায় রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে জুয়েলারি দোকানের মালিককে অচেতন করে প্রায় ৬৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনায় মূল পরিকল্পনাকারী কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে জুয়েলারি দোকানের ৬৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের মূল পরিকল্পনাকারী গ্রেফতার

0 Comments