ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের হাজারো ড্রোন হামলা, ট্রাম্পের সমালোচনা

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের হাজারো ড্রোন হামলা, ট্রাম্পের সমালোচনা

রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে এক হাজারের বেশি ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার ফলে রোববার সেন্ট পিটার্সবার্গের একটি তেল রপ্তানি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাশিয়ার তেল অবকাঠামোতে কিয়েভের এই হামলার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও ওয়াশিংটনের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। সেন্ট পিটার্সবার্গের স্থানীয় গভর্নর আলেকজান্ডার বেগলভ জানান, ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এই হামলায় পিটার্সবার্গ তেল টার্মিনাল এবং রুচি তেল ডিপোতে আগুন ধরে যায়। এছাড়া রুশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজনের লজিস্টিক সেন্টার এবং স্থানীয় প্রযুক্তি সংস্থা ভিকের একটি ডেটা সেন্টারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে সংস্থা দুটি জানিয়েছে। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার ১৫টি অঞ্চলসহ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণসাগরের ওপর ১ হাজার ১৫টি ড্রোন ধ্বংস করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেন, মস্কো কিয়েভের আগ্রাসন প্রতিহত করছে এবং এই হামলা চলমান যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারবে না। অন্যদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় জোড়া হামলায় এক নারী নিহত এবং ছয় বছরের এক শিশুসহ অন্তত দুজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। জাপোরিঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইখাইলো সেমিকিন জানান, এই হামলায় দুটি আবাসিক ভবন, ১৮টি গাড়ি এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১১ অক্টোবর দাবি করেছিলেন, এই সংঘাতে রাশিয়া ও ইউক্রেন একটি জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্পের ওই ঘোষণার পর মস্কোর জ্বালানি কেন্দ্রগুলোতে কিয়েভ হামলা বাড়িয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তিন দিন বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার রাশিয়ার তেলের ওপর পুনরায় হামলা শুরুর বিষয়টি নিশ্চিত করে ইউক্রেন। উভয় পক্ষকে হামলা বন্ধ করার আহ্বান জানালেও তার তোয়াক্কা না করে রোববারে রাশিয়ায় সহস্রাধিক ড্রোন হামলা চালায় কিয়েভ। এদিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ধারাবাহিক বিমান হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে দেওয়া এক পোস্টে জানান, যুদ্ধবিরতির ঘোষণার পর এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাতে ৭৬ বার হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে ব্ল্যাকআউট তৈরির চেষ্টা করছে এবং শান্তির সুযোগ তৈরি করতে হলে রাশিয়াকে চাপের মুখে ফেলতে হবে।

সংক্ষেপে:
রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে এক হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে আগুনসহ হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলার কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের হাজারো ড্রোন হামলা, ট্রাম্পের সমালোচনা

0 Comments