ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

একাত্তরের চেতনার ব্যবসার নামে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসার নামে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। রোববার (৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সামনের দিকে জাতি যেন না আসতে পারে, সেজন্য জাতিকে কীভাবে পেছন থেকে টেনে ধরা যায়, সেজন্য তারা লেগে আছে। অন্য জাতির যুদ্ধবিগ্রহ ও ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন যে ১৯৪৫ সালে জার্মানির অবস্থাও খারাপ ছিল এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে খানখান হয়ে যাওয়ার পরও তারা ঘুরে দাঁড়িয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করছে, কারণ তারা জাতিকে বিভক্ত করেনি। শিবির সভাপতি আরও বলেন, নব্বইয়ের দশকের পরে জন্মগ্রহণ করার পরও তাকে এবং অন্যদের রাজাকার, আলবদর, আল-শামস বা গুপ্ত বলে আখ্যায়িত করা হয় এবং হত্যা কিংবা দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। অথচ তিনি এ দেশে জন্মগ্রহণ করে ট্যাক্স প্রদান করেন, দেশ ও জাতি নিয়ে ভাবেন এবং দুর্নীতি, সম্পদ লোপাট, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজি করেন না। যুদ্ধের সময় জন্ম না হলেও তাকে চেতনায় রাজাকার বলা হয় উল্লেখ করে তিনি জানান, বিগত ৫৫ বছরে জাতির সামনে এগিয়ে যেতে না পারার পেছনে এটি অন্যতম একটি কারণ।

সংক্ষেপে:
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
একাত্তরের চেতনার ব্যবসার নামে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সভাপতি

0 Comments