ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

শুল্কমুক্ত মদ মজুত: সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা করল যৌথ দল

শুল্কমুক্ত মদ মজুত: সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা করল যৌথ দল

গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে ডিপ্লোমেটিক ওয়্যারহাউসটির কার্যক্রমে গুরুতর অসংগতি শনাক্ত করা হয়। সরেজমিন দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণ করেছে। বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য স্থানান্তর রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে যৌথ তদন্ত দল। এ বিষয়ে পরবর্তী তদন্ত ও যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

সংক্ষেপে:
শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের মালিকানাধীন টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
শুল্কমুক্ত মদ মজুত: সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা করল যৌথ দল

0 Comments