ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি অজ্ঞাত গাড়ির চাপায় প্রায় ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে নিমতলা আন্ডারপাসের সামনে সার্ভিস লেনে ওই ব্যক্তি অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল রাত পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম, পরিচয় কিংবা বিস্তারিত ঠিকানা জানা যায়নি। বর্তমানে পুলিশ তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালাচ্ছে।

সংক্ষেপে:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় প্রায় ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

0 Comments