বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২৯ মেয়াদের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার ঢাকা ট্যাক্সেস বার হলরুমে অনুষ্ঠিত সংগঠনের ৩৯তম সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে রমিজউদ্দিন আহমেদ এবং মহাসচিব পদে মো. মাজম আলী খান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. আবু নাসের মজুমদার অতিরিক্ত মহাসচিব (অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল) এবং নুরুল্লাহ ভূঁইয়া বেলাল কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দায়িত্ব পেয়েছেন। আঞ্চলিক ও বিভাগীয় পর্যায় থেকে ১১ জন সহসভাপতি এবং ১১ জন উপমহাসচিব নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আবদুন নূর (ঢাকা ক্যাপিটাল সিটি), মো. মুসা (কমার্শিয়াল ক্যাপিটাল সিটি-চট্টগ্রাম), মো. শামসুর রহমান খান (ঢাকা বিভাগ), মোস্তফা কামাল মনসুর (চট্টগ্রাম বিভাগ), খান মনিরুজ্জামান (খুলনা বিভাগ), মো. মুনতাসির মামুন (রাজশাহী বিভাগ), এস এম এনায়েত করিম (বরিশাল বিভাগ), আবুল ফজল (সিলেট বিভাগ), হোসেইন আহমেদ শাহজাহান (কুমিল্লা বিভাগ), মোহাম্মদ রুহুল আমিন (ময়মনসিংহ বিভাগ) ও কাজী মোস্তাফিজুর রহমান (রংপুর বিভাগ)। উপমহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এ টি এম রাশেদ বাবু (ঢাকা ক্যাপিটাল সিটি), মো. ইমাম উদ্দিন (কমার্শিয়াল ক্যাপিটাল সিটি-চট্টগ্রাম), মো. জাহাঙ্গীর আলম খান (ঢাকা বিভাগ), মো. সারওয়ার আলম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ), মো. আমিনুর রহমান (খুলনা বিভাগ), আমিরুল হাসান রতন (রাজশাহী বিভাগ), রাজিউল কবির (বরিশাল বিভাগ), মো. মিজানুর রহমান মিঠু (সিলেট বিভাগ), মো. আবুল হাসেম রতন (কুমিল্লা বিভাগ), রাকিবুল আহসান (ময়মনসিংহ বিভাগ) ও মজমুল হোসেন প্রামাণিক (রংপুর বিভাগ)। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে মো. সোলায়মান, আইন সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক পদে আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক পদে এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো. নূর নবী পাটোয়ারী এবং দপ্তর সম্পাদক পদে মো. জামালউদ্দিন নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সারা দেশে ৪২ হাজারের বেশি কর আইনজীবী রয়েছেন এবং দেশব্যাপী সংগঠনের কার্যক্রম বিস্তৃত রাখতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাটসহ বিভিন্ন ট্যাক্সেস বারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পর রমিজউদ্দিন আহমেদ দেশের সব ট্যাক্স আইনজীবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ ও সংগঠনকে আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২৯ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রমিজউদ্দিন আহমেদ সভাপতি ও মো. মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন।


0 Comments