দুবাইভিত্তিক বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাই ইসরায়েলের সঙ্গে তাদের সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার দুবাই থেকে তেল আবিবগামী এফজেড১০৭৩ ফ্লাইটটি মাঝ আকাশে থাকাকালীন ককপিটে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই অপ্রত্যাশিত সংঘর্ষের কারণে ১৭৪ জন যাত্রী নিয়ে বোয়িং বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই মারামারির ঘটনায় উড়োজাহাজের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনেই আহত হয়েছেন এবং অবতরণের পর তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ফ্লাইটে থাকা ১৭৪ জন যাত্রী এবং অন্যান্য কেবিন ক্রুরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন। ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে পরিচালিত সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী, ক্রু ও উড়োজাহাজের নিরাপত্তা তাদের কাছে সর্বাগ্রে বিবেচনা করা হয় এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। হঠাৎ ফ্লাইট বন্ধের কারণে যাত্রীদের যে পোহাতে হয়েছে, তার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং বিকল্প উপায়ে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছে। ইতোমধ্যে সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার জানিয়েছে যে, তাদের বিশেষজ্ঞ দল এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তাবিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখছে। তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য ফ্লাইদুবাই দ্রুত একটি বিকল্প উড়োজাহাজ পাঠায়।
মাঝ আকাশে পাইলটদের মধ্যে মারামারির জেরে ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে ফ্লাইদুবাই। ১৭৪ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সৌদি আরবে জরুরি অবতরণ করে।


0 Comments