পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার সেনা ক্যাম্প পরিদর্শনে রাঙামাটি সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার তিনি রাঙামাটি অঞ্চলের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন সেনা ক্যাম্প ঘুরে দেখেন এবং সেখানে দায়িত্ব পালনকারী সেনাসদস্যদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। পরিদর্শনকালে দুর্গম ও প্রতিকূল পরিবেশের মধ্যেও সীমিত সুযোগ-সুবিধার মাঝে দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেনাসদস্যদের পেশাদারি, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য তাদের আন্তরিক সাধুবাদ জানান সেনাপ্রধান। পাশাপাশি, ভবিষ্যতেও একইরকম নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সেনাসদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সেনাপ্রধানের এই রাঙামাটি সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাবাহিনীর সামরিক সচিব, সেনা সদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সেনাসদস্যরা।
রাঙামাটির বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন এবং তাদের পেশাদারির প্রশংসা করেন।


0 Comments