ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তিগত গবেষণায় তরুণদের নীতিগত সহায়তার আশ্বাস সরকারের

দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তিগত গবেষণায় তরুণদের নীতিগত সহায়তার আশ্বাস সরকারের

দেশীয় উদ্ভাবন জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও রোবোটিকস গবেষণার প্রসারে তরুণ প্রযুক্তিবিদদের নীতিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক মিলনায়তনে নিপ্পন এআই ডো জো ২০২৬ এর প্রকল্প উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্বমানের প্রযুক্তির পাশাপাশি নিজস্ব বাস্তব চাহিদা অনুযায়ী এআই প্ল্যাটফর্ম, ডেটাসেট ও প্রোগ্রামিং তৈরিতে দেশের তরুণ প্রযুক্তিবিদদের গবেষণার গভীরতা ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। তিনি আরও বলেন, সরকার নীতিগত সমর্থন দেবে, কিন্তু কোন কোন সুনির্দিষ্ট ক্ষেত্রে কীভাবে এআই প্রযুক্তির সঠিক প্রয়োগ সম্ভব, সেই পথনকশা ও কার্যকর সমাধানগুলো প্রযুক্তিবিশেষজ্ঞদের কাছ থেকেই আসতে হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি। তরুণদের ব্যবহারিক দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রযুক্তিভিত্তিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, জাপানের চোয়া জিকেন করপোরেশন এবং এআই সামুরাই জাপানের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। জহির উদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আজ কেবল গবেষণাগারে সীমাবদ্ধ নেই, বরং কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং ও ফ্রিল্যান্সিং সার্ভিসের মতো অর্থনীতির প্রতিটি খাতে বড় রূপান্তর আনছে। স্থানীয় অবকাঠামোগত বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিদেশের এআই টুলস ব্যবহারে দক্ষতা দেখিয়ে বড় সাফল্য অর্জন করাই যথেষ্ট নয়, বরং দেশের জন্য উপযোগী এআই টুল, প্ল্যাটফর্ম ও ডেটাসেট তৈরি করতে হবে। এ জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন, জিপিইউ চালনার সক্ষমতা ও সমৃদ্ধ বাংলা ডেটাসেটের অভাবের মতো মৌলিক চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য আবু সাঈদ এম আহমেদ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মজিবুল হক। সভাপতিত্ব করেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী।

সংক্ষেপে:
দেশীয় উদ্ভাবনে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস গবেষণায় নীতিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তিগত গবেষণায় তরুণদের নীতিগত সহায়তার আশ্বাস সরকারের

0 Comments