ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শেষ হলো দুই দিনব্যাপী সপ্তম জেএমসি মিডিয়া বাজ উৎসব

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শেষ হলো দুই দিনব্যাপী সপ্তম জেএমসি মিডিয়া বাজ উৎসব

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর। ঢাকার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা অংশ নেন। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল ‘অ্যাডভারটাইজিং অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং’।

২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই আয়োজনের প্রথম দিনে উদ্বোধন করা হয় ‘ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬’। ‘এনভায়রনমেন্ট অব বাংলাদেশ’ বিষয়ের ওপর আয়োজিত এই প্রতিযোগিতায় বিচারক ও আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন ভিজ্যুয়াল জার্নালিস্ট সুদীপ্ত সালাম এবং ডেইলি টাইমস অব বাংলাদেশের হেড অব ফটোগ্রাফি মো. মাহমুদ জামান অভি। পর্বটি মডারেট করেন ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাকিবুল হাসান। প্রতিযোগিতায় চট্টগ্রাম থেকে অংশ নিয়ে তাজিম উদ্দিন প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া পটুয়াখালীর মো. ইমরান পারভেজ দ্বিতীয় এবং মো. রাকিবুল হাসান তৃতীয় স্থান অধিকার করেন।

প্রথম দিনের অন্য আকর্ষণ ছিল ‘সিকিওরিং ইউর ডিজিটাল ফুটপ্রিন্ট’ শীর্ষক বিশেষ কর্মশালা। অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলের তত্ত্বাবধানে এই কর্মশালায় শিক্ষার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত নিরাপত্তা এবং দায়িত্বশীল উপস্থিতি বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। প্রথম দিনের কার্যক্রম শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

উৎসবের সমাপনী দিনে বিজ্ঞাপন, কনটেন্ট ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে ‘দ্য নিউ এরা অব অ্যাডভারটাইজিং অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইন দ্য এইজ অব এআই’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ‘ইয়ামাহা প্রেজেন্টস দ্য স্পটলাইট পিচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই পর্বে প্রধান আলোচক ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী এবং অ্যাপলবক্স ফিল্মস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও নির্মাতা পিপলু আর খান।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির বলেন, মিডিয়া পেশাজীবীদের জন্য তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি অন্যান্য দক্ষতারও প্রয়োজন রয়েছে এবং এই আয়োজন একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মাঝে সেতুবন্ধন তৈরি করছে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক লিজা শারমীন সপ্তম আসরের সাফল্যে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। জেএমসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আবদুল কাবিল খান উল্লেখ করেন, পরিবর্তনশীল গণমাধ্যম ও ডিজিটাল যোগাযোগের যুগে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষ করে তুলতে এই আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে।

দুই দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে আয়োজিত গ্র্যান্ড কনসার্টে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ‘আর্বোভাইরাস’ ও ‘আফটারম্যাথ’।

সংক্ষেপে:
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী সপ্তম জেএমসি মিডিয়া বাজ উৎসব।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শেষ হলো দুই দিনব্যাপী সপ্তম জেএমসি মিডিয়া বাজ উৎসব

0 Comments