সাধারণত খেলোয়াড়দের ক্ষেত্রে অ্যাথলেট ও স্পোর্টসম্যান শব্দ দুটি ব্যবহার করা হলেও এদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। স্পোর্টসম্যানরা খেলাধুলা, শরীরচর্চা ও দৌড়ানোর মতো বিভিন্ন কার্যক্রমে প্রশিক্ষণ নিয়ে নিজেদের প্রস্তুত করেন এবং তাঁরা পেশাদার কিংবা শৌখিন খেলোয়াড় হতে পারেন। অন্যদিকে গ্রিক শব্দ থেকে আসা অ্যাথলেট শব্দটি এমন সব প্রতিযোগীকে বোঝায়, যাঁরা সুনির্দিষ্ট কোনো অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিংবা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নেওয়া প্রতিযোগীরা অ্যাথলেট হিসেবে পরিচিত। এর বিপরীতে শীতকালে ক্রিকেট এবং গরমকালের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাধারণভাবে স্পোর্টসম্যান বলা হয়ে থাকে। তবে এই দুই শ্রেণির খেলোয়াড়দের মাঝে কঠোর কোনো পার্থক্যের সীমারেখা টানার কোনো বাধ্যবাধকতা নেই।
অ্যাথলেট ও স্পোর্টসম্যানের মধ্যে মূল পার্থক্য কোথায় এবং কোন প্রতিযোগিতায় কাদের কী বলা হয় তা জেনে নিন।


0 Comments