ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ভারতের আন্দোলন দমনে শেখ হাসিনার পথ অনুসরণ করছে মোদি সরকার: সাদিক কায়েম

ভারতের আন্দোলন দমনে শেখ হাসিনার পথ অনুসরণ করছে মোদি সরকার: সাদিক কায়েম

ভারতের ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে চলমান আন্দোলন দমনে দেশটির নরেন্দ্র মোদি সরকার শেখ হাসিনার পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম। একই সঙ্গে তিনি ভারতের প্রতিবাদী তরুণদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসে সাদিক কায়েম দাবি করেন, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাগরিকের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে যে তরুণরা আন্দোলন করছেন, তা দমনে হিন্দুত্ববাদী মোদি সরকার শেখ হাসিনার দেখানো পথ অবলম্বন করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শনিবার দিল্লির আন্দোলন দমনের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক শ মানুষকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি এবং ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নামও উল্লেখ করেছেন তিনি। ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের তুলনা করে সাদিক কায়েম লিখেছেন, পুলিশি বাধা, গণগ্রেপ্তার, বিভিন্ন মোড়ে তল্লাশি এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষের কণ্ঠস্বর রোধ করার এই চিত্র তাঁদের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাগিয়ে তোলে। স্ট্যাটাসের পরিশেষে ভারতের প্রতিবাদী যুবসমাজ ও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি ইংরেজিতে লেখেন, ‘For every Pharaoh, there is a Musa. Inqilab Zindabad।’ যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘প্রতিটি ফেরাউনের জন্য একজন মুসা আছেন। বিপ্লব দীর্ঘজীবী হোক।’

সংক্ষেপে:
ভারতের আন্দোলন দমনে মোদি সরকার শেখ হাসিনার পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম। একই সঙ্গে তিনি ভারতের প্রতিবাদী তরুণদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
ভারতের আন্দোলন দমনে শেখ হাসিনার পথ অনুসরণ করছে মোদি সরকার: সাদিক কায়েম

0 Comments