ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বিএনপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বিএনপি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সফলভাবে পর্যবেক্ষণের জন্য ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং সদস্যসচিব করা হয়েছে আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে। এই পর্যবেক্ষণ কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ এবং নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও রমেশ দত্ত। এ ছাড়া কমিটিতে আরও অন্তর্ভুক্ত করা হয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক পার্থ দে মন্ডল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জয়দেব রায়, সাবেক ছাত্রনেতা মিল্টন বৈদ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে।

সংক্ষেপে:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বিএনপি। খায়রুল কবির খোকনকে আহ্বায়ক ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সদস্যসচিব করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বিএনপি

0 Comments