ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রাজশাহীর পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

রাজশাহীর পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি ফ্যামিলি কার্ড মাঠপর্যায়ে সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পুঠিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম এবং দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফ। প্রশিক্ষণের প্রথম ব্যাচে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন। এতে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ, সম্ভাব্য উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহ ও তদারকির বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সম্ভাব্য উপকারভোগীদের সঠিক তথ্য নিরূপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহকারীদের দক্ষতা বৃদ্ধি এবং সুপারভাইজারদের যথাযথ তদারকির মাধ্যমেই কেবল এই কর্মসূচির স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, যা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের প্রতিটি ধাপে নির্ভুলতা নিশ্চিত করতে এবং সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

সংক্ষেপে:
রাজশাহীর পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
রাজশাহীর পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

0 Comments