ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

লক্ষ্মীপুরে জিপিএ-৫ ও গোল্ডেন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান

লক্ষ্মীপুরে জিপিএ-৫ ও গোল্ডেন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান

লক্ষ্মীপুরের রায়পুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কেরোয়া এম এম এ কাদের একাডেমির উদ্যোগে জিপিএ-৫ ও গোল্ডেন এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে গোল্ডেন এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০ হাজার টাকা এবং এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে তাদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয় এবং একাডেমির একজন বিদায়ী শিক্ষিকাকেও সংবর্ধনা দেওয়া হয়। একাডেমির প্রধান শিক্ষক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এম এম এ কাদের। প্রধান অতিথির বক্তব্যে এম এম এ কাদের বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং ভালো ফলাফলের পাশাপাশি তাদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুধু জিপিএ-৫ অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয় উল্লেখ করে তিনি বলেন, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে হবে। এ সময় তিনি আগামী ২০২৭ সালে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং গোল্ডেন এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিন, একাডেমির সভাপতি অ্যাডভোকেট মনির, কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেম দুলাল মোল্লা, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং অর্থ সম্পাদক নুর উদ্দিন জাবেদ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
লক্ষ্মীপুরের রায়পুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছরের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
লক্ষ্মীপুরে জিপিএ-৫ ও গোল্ডেন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান

0 Comments